নোটিশ বোর্ড

আইইএলটিএস নতুন কোর্স চালু হল 1.02

ইংরেজি ভাষাদক্ষতার প্রচলিত নিরীক্ষণপদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএসের লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং অংশের মধ্যে রাইটিং অংশে ব্যান্ড ৭ পাওয়া তুলনামূলক কঠিন। বিশেষ করে রাইটিং টাস্ক-টুতে ব্যান্ড ৭ পাওয়া যে কত কঠিন, যাঁরা পরীক্ষা দিয়েছেন, তাঁরাই শুধু জানেন। আমাদের দেশের অনেক শিক্ষার্থী রিডিংয়ে ব্যান্ড ৯ পেয়েও রাইটিংয়ে ৬.৫ পান। কারণ, তাঁরা অনেক সময় বুঝতে পারেন না কীভাবে রাইটিংয়ের উত্তর মূল্যায়ন করা হয়। যদি সেটি জানতেন, তাহলে ব্যান্ড ৭ পেতে পারতেন।

আইইএলটিএস রাইটিং টাস্ক-টুতে পরীক্ষার উত্তরপত্র চারটি বিষয়ের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। সেগুলো হলো টাস্ক রেসপন্স, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্সেস ও গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এই চারটি বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টাস্ক রেসপন্স। শিক্ষার্থীদের এই বিষয়ে সঠিক ধারণা না থাকায় ভালো শিক্ষার্থীরাও রাইটিং অংশে ব্যান্ড ৭ তুলতে পারেন না।

Latest Notices

Dec 30, 2025

আইইএলটিএস নতুন কোর্স চালু হল 1.02


Dec 30, 2025

আইইএলটিএস নতুন কোর্স চালু হল